বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের লাগেজে লাথি দেওয়ার সাহস এই গ্রাউন্ডম্যানদের কে দিয়েছে?

news-image

হজরত শাহজালাল বিমান বন্দরের গ্রাউন্ড কর্মীদের ভিডিও নিয়ে সোসাল মিডিয়ায় তোলপাড়! গত ১৭ সেপ্টেম্বর সন্ধায় বিমান বন্দরে অবতরন কার বিমানের এক যাত্রীর ধারন করা ভিডিও নিয়ে বর্তমানে সোসাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটিতে সেই যাত্রী দেখিয়েছেন বিমান অবতরনের পরে লাগেজ কম্পাউন্ডের গ্রাইন্ড কর্মীদের কাজে চরম অবহেলা এবং অনিয়ম। ভিডিওটি ধারন করার সময় সেখানে অবস্থারত বিজিবি কর্মীরা বাধা দিলেও যাত্রীদের চাপের মুথে তারা সরে যেতে বাধ্য হয়। 

বিমান বন্দরে এই লাগেজ গুলো যেভাবে লাথি দিয়ে এবং ছুড়ে ফেলার দৃশ্য দেখা গেছে তা দেখে অনেক যাত্রী হতবম্ভ হয়ে দাড়ীয়ে ছিলেন। বিদেশ থেকে কষ্ট করে বয়ে নিয়ে আসা লাগেজ গুলোতে স্বজনদের জন্য অনেকেই মূল্যবান সামগ্রী নিয়ে আসেন। কিন্তু প্রবাসীদের নিজেদের অতি প্রয়োজনিয় ব্যবহারি সামগ্রী এবং প্রিয়োজনদের জন্য নিজেদের কষ্টার্যিত অর্থে আনা উপহার সামগ্রী ভর্তি লাগেজ গুলোর নিয়ে সিমাহিন অযত্ন অবহেলা দেখে অনেক যাত্রী হতাশ হয়ে পড়েন। সেবি সাথে যোগ হয় দীর্ঘ অপেক্ষার পালা।

দীর্ঘ যাত্রায় ক্লান্ত যাত্রীরা তাদের লাগেজের জন্য সেদিন ইন্টার্নাল লাগেজ কম্পাউন্ডের বাহিরে প্রায় ২ ঘন্টা বেল্টের কাছে অপেক্ষা করতে থাকেন। কিন্তু লাগেজ না পেয়ে ভিতরে উকি দিয়ে দেখেন তাদের লাগেজ গুলো নিয়ে কারও মাথা ব্যাথা নেই। দু-একজন কাজ করলেও বেশির ভাগ কর্মী দাড়ীয়ে বা কথা বলে সময় নষ্ট করছে। এসময় এক যাত্রী ফেসবুক বিমানবন্দর মেজিষ্ট্রেট -এর একটি ফ্যানপেজ থেকে এক জন মেজিষ্ট্রেটের নাম্বারবের করে তাকে ফোন দেন। সেই মেজিষ্ট্রেটে দ্রুত হস্তক্ষেপে গ্রাউন্ডম্যানরা কাজ শুরু হকে।

বিমানবন্দর মেজিষ্ট্রেট লোক পাঠিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলে গ্রাউন্ডক্রুরা ছোড়াছুড়ি এবং লাথি দিয়ে লাগেজ গুলে বেল্টে পাঠান শুরু করে। চরম অযত্ন অবহেলার দৃশ্য দেখে হতাশ হলেও, বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা উক্ত মেজিষ্ট্রেট -এর দ্রুত হস্তক্ষেপ এবং প্রবাসী বাঙ্গালি দের জন্য তার সহানুভুতির প্রসংশা করেন এবং অনেকেই উনার উন্নতি কামনা করে দোয়া দেন।

যাত্রীর তুলা ভিডিওটি বর্তমানে বিভিন্ন সোসাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। এধরনের ঘটনায় ভুক্তভুগী প্রায় সকলে ভিডিওটিতে কমেন্ট করেছেন। সবুর রায়হান নামে অষ্ট্রেলিয়া প্রবাসি লিখেছেন "কিছু বলার নাই, ওখানে প্রশ্ন করতে গেলে ভিখিরির মত আচরন করে"। মালয়শিয়া প্রবাসি তানভির হায়দার লিখেছেন "প্রবাসীদের ট্রলি লাগেজে লাথি দেওয়ার সাহস এই গ্রাউন্ডম্যানদের কে দিয়েছে ?" ঘটনায় ভুক্তভুগী (নাম না প্রকাশ করার শর্তে) এক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বলেন "কাজ করার ইচ্ছা না থাকলে কাউকে দিয়ে যোর করে কাজ করান যায় না"। ভুক্তভুগী মহিলা যাত্রী বলেন "রেমিটেন্সে কোটি কোটি টাকা আসে আমাদের দিয়ে, আর আমাদের কোন মূল্য নেই বিমানবন্দরে, এদের কাজ করাতে মেজিষ্ট্রেটের প্রয়োজন কেন হয়"।

দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা সরকার থেকে তাদের বেতন ভাতা পায় আর সেই বেতন আমরা দেশের  সাধারন জনগন ভ্যাট টেক্স এর মাধ্যমে আসছে, এধরনের কিছু নির্লজ্জ মানুষের কারনে প্রতিনিয়ত দেশ এবং সরকারের বদনাম হচ্ছে। ভুক্তভুগী যাত্রীরা আশা করেন ভিডিওটি দেখে গ্রাউন্ডম্যানদের উপর লেভেলের দায়িত্বে যারা আছে  তারা যথাযথ ব্যাবস্থা নিবে,  আর যারা এই কাজে নিয়োজিত, তারা নিষ্ঠার সাথে তাদের  দায়িত্ব পালন করবে, যাতে করে কোন প্রবাসী এয়ারপোর্টে হয়রানীর শিকার না হয়  এবং প্রবাসীদের কষ্টার্জিত টাকায় কেনা  মূল্যবান মালামাল লাগেজে লাথি মেরে ছুড়ে না ফেলে।