,

সাংবাদিকদের বৈশাখী বোনাস দিতে বললেন শেখ হাসিনা (ভিডিও)

news-image

সরকার সম্প্রতি পহেলা বৈশাখে বোনাস দেয়ার নিয়ম চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডটকম’এর সম্পাদক নাঈমুল ইসলাম খান। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে রোববার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশাখী বোনাসের এই উদ্যোগ ইতিহাসের অংশ হয়ে থাকবে। প্রাইভেট সেক্টরেও বৈশাখী ভাতা চালু করার জন্য তিনি শেখ হাসিনাকে ভূমিকা রাখার আহবান জানান।
এর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পয়লা বৈশাখ একটি সার্বজনীন উৎসব তাই বৈশাখী ভাতা দেয়া হয়েছে। আমি আশা করব পত্রিকা, টেলিভেশন বা মিডিয়ার মালিকরা বৈশাখী ভাতা চালু করবেন। তাহলে আমি খুশি হবো। এজন্য তিনি সম্পাদকদের অনুরোধ জানান।
তিনি আরও বলেন, বাংলা ১৪০০ সালের পহেলা বৈশাখ উৎসবটি ছিলো গুরুত্বপূর্ণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১০০ বছর আগে পহেলা বৈশাখ নিয়ে কবিতা লিখেছিলেন। সেই কবিতার উত্তর দিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তেমন একটা উৎসব আমরা সোহরাওয়াদী উদ্যানে করতে চেয়েছিলাম। কিন্তু তৎকালীন বিএনপি সরকার তা করতে দেয়নি। কিন্তু জনগণ সাথে থাকলে যা হয়, আমরা অনেক কষ্টে প্রায় জোর করে একটা ট্রাক উদ্যানে ঢুকিয়ে সেখানে কবি বেগম সুফিয়া কামালকে সাথে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছিলাম। তখন বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এটা নাকি হিন্দুয়ানি উৎসব। সম্রাট আকবর বৈশাখী উৎসব চালু করেন।
এখন পহেলা বৈশাখীতে দেশের সব ধর্মের মানুষ যোগ দেন। ভাল খাবার খান, ভাল পোশাক পড়েন।
নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান, দুই বিদেশি হত্যাকা-ের পর যেন গোয়েন্দারা তৎপর হন। এবং তদন্তের ফলাফল বা আপডেট মিডিয়াকে জানান। অষ্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে আসেনি ৫ বছর পর এটা খুব ছোট একটি ঘটনা হয়ে থাকবে। আমাদের যে অর্জন তাতে আরো অনেক কিছু বলার আছে এবং প্রধানমন্ত্রীকে তিনি সে সব অর্জন নিয়ে কথা বলার অনুরোধ জানান।

https://www.youtube.com/watch?t=322&v=DRCp6XsV734

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড