,

হত্যাকাণ্ড আওয়ামী লীগের অর্জনকে ছোট করে দেখানোর ষড়যন্ত্র : প্রধানমন্ত্রী

news-image

এক সপ্তাহের কম ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত। তবে দেশে আইএসের মতো কোনো সংগঠন তৎপর নয়। জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের পর দেশে ফিরে সফরের বৃত্তান্ত নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন। এই হত্যাকাণ্ডকে আওয়ামী লীগ সরকারের অর্জনকে ছোট করে দেখানোর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। এতে বিএনপি জামাতের মদদ আছে বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে একই স্টাইলে। একটি গুলিও মিস হয়নি। অর্থাৎ হত্যাকাণ্ডগুলো ছিল সুপরিকল্পিত। বিএনপির এক নেতার কিছু বক্তব্য ও এরপর তার যে প্রতিক্রিয়া, তা মিলিয়ে নিলেই এ রহস্যের উত্তর পাওয়া যাবে। দেশকে অস্থিতিশীল করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতাবিরোধী মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা হচ্ছে। কারো ফাঁসির রায় কার্যকরের সময় যখন ঘনিয়ে আসছে, তখনই এসব হচ্ছে।

যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এর কিছু পাল্টা প্রতিক্রিয়া তো হবেই। প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, একটা পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তারা এটা অব্যাহত রাখবে। এটা ওটা ঘটাতেই থাকবে। আমরা মানবতাবিরোধীদের বিচার করতেই থাকবো আর তারা চুপচাপ বসে থাকবে, তা তো হতে পারে না। শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রে একটি কলেজে গুলিতে ১০ জনের হত্যাকাণ্ড আর অস্ট্রেলিয়ায় পুলিশের কার্যালয়ের বাইরেই গুলিতে দুজনের মৃত্যুর বিষয়টিতে তারা রেড অ্যালার্ট জারি করেনি। বাংলাদেশে এ রকম ঘটনায় এত উদ্বেগ কেন সে নিয়ে প্রশ্ন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন সৌদি কূটনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় বিচার হয়েছে। এই হত্যাকাণ্ডেরও বিচার হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের