,

প্রধানমন্ত্রীর পুরস্কারে খুশি বিএনপি

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পাওয়ায় বিএনপি খুশি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘দ্বিতীয়বারের মতো বাংলাদেশ এই পুরস্কার পাওয়ায় আমরা খুশি। আমাদের দেশের নাগরিক সৈয়দ আতিক রহমান আট বছর আগে এই পুরস্কার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী এই পুরস্কার পাওয়ায় আমরা খুশি।’1443780753
 
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। বিএনপি মুখপাত্র আরো বলেন, ‘বাংলাদেশের যাবতীয় অর্জনেই আমরা খুশি হই। প্রধানমন্ত্রীর এই পুরস্কারেও আমরা খুশি। তবে প্রধানমন্ত্রীই প্রথম এই পুরস্কার পাননি। এর আগেও আমাদের দেশের সৈয়দ আতিক রহমান আট বছর আগে এই পুরস্কার পেয়েছিলেন। প্রধানমন্ত্রী পাওয়ায় আলহামদুলিল্লাহ, আমরা খুশি।’
 
এ সময় সরকারের হজ ব্যবস্থাপনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হাজি সাহেবদের দেখভাল করা, খেদমত করা ও খোঁজখবর নেয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, হজ মিশন ও সৌদিতে বাংলাদেশ দূতাবাস চরম ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতা ও অবহেলায় হাজি সাহেবরা অবর্ণনীয় দুর্ভোগে শিকার হয়েছেন। বিএনপি এর তীব্র নিন্দা জানাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের