,

ঢাকা সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভির আওতায়

news-image

রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে নগরীর প্রবেশ পথ ও বহির্গমন পয়েন্ট ইন্টার সেকশন এবং সকল গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) স্থাপন করা হবে। সরকার রাজধানীতে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে হাই রেজুলেশনের সিসিটিভি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপের অংশ হিসেবে সকল প্রবেশ পথ ও বহির্গমন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা গ্রহণ করবে। নগরীতে সিসিটিভি ক্যামেরা বসাতে সাতশ’ থেকে আটশ’ কোটি টাকা ব্যয় হবে। এ সংক্রান্ত একটি বৈঠকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে প্রকল্পের জন্য একজন কনসালট্যান্ট নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রী আরো বলেছেন, সিসিটিভি ক্যামেরা তার অবস্থান থেকে লোকজনের চলাচল শনাক্ত করতে সক্ষম হবে। অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে। একইসঙ্গে নগরীতে পুলিশি টহল ও তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। নগরীতে কূটনৈতিক জোনের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চেক পোস্ট বসানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর ঢাকা সিটি কর্পোরেশন এটি মনিটর করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড