,

কাল মুজাহিদের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা

news-image

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে আগামীকাল দেখা করবেন তার আইনজীবীরা। বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার দণ্ড কার্যকরের জন্য মৃত্যু পরোয়ানা জারি হওয়ায় এখন এই জামায়াত নেতার সামনে খোলা রয়েছে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা। জানা গেছে, মূলত এ বিষয়ে আলোচনা করতেই কাল মুজাহিদের সঙ্গে দেখা করবেন তার আইনজীবীরা।   মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর গতকার তা মুজাহিদকে পড়েও শোনানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কারাগারে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরসহ পাঁচ আইনজীবী মুজাহিদের সঙ্গে দেখা করবেন। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন শিশির মনির।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের পর আপিল বিভাগও এই জামায়াত নেতার ফাঁসির আদেশ বহাল রেখেছেন। বুধবার সে রায়ের পূর্ণাঙ্গ কপি বের হয়েছে।

বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী মুজাহিদ বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অ্যাডভোকেট শিশির মনির ছাড়া কাল অন্য যে আইনজীবীরা তার সঙ্গে দেখা করবেন তারা হলেন- সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম।

জানতে চাইলে শিশির বলেন, ‘আপিল বিভাগের চূড়ান্ত রায় ও এ রায়ের বিষয়ে রিভিউ করতে আমরা আগামীকাল সকাল সাড়ে ১০টায় মুজাহিদ সাহেবের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে। রায়ের পুরো বিষয়টি নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করবো এবং এ বিষয়ে রিভিউ করতে তার পরামর্শ গ্রহন করবো।’

২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন। ওই রায় চ্যালেঞ্জ করে মুজাহিদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে গেলে সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন। তবে প্রসিকিউশনের আনা সাতটি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনাল তাকে তিনটিতে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ শুধুমাত্র ষষ্ঠ অভিযোগে অর্থাৎ বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন। গতকাল সর্বোচ্চ আদালতের এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর দণ্ড থেকে বাঁচতে মুজাহিদের সামনে এখন খোলা রয়েছে রায় পুনর্বিবেচনার আবেদনের পথ। এতেও যদি তার দণ্ডই থেকে যায় তবে ফাঁসি থেকে বাঁচতে তার সামনে খোলা থাকবে একটাই রাস্তা তা হলো- রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড