বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিএসপি আমাদের জন্য ইমেজের ব্যাপার : প্রধানমন্ত্রী

news-image

প্রধানমন্ত্রী শীর্ষ নিউজ ডেস্ক : জিএসপিকে বাংলাদেশের জন্য ইমেজের ব্যাপার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর থেকে অযৌক্তিকভাবে জিএসপি সুবিধা তুলে নিয়েছে। যদিও বাংলাদেশ জিএসপি থেকে সব চেয়ে কম সুবিধা পেয়ে থাকে। তাই এ ব্যাপারে বাংলাদেশের এখন অবস্থান, জিএসপি দিলে দাও না দিলে না।

নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে ভয়েস অব আমেরিকার সঙ্গে একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা আমাদের ১৬টি শর্ত দিয়েছিলো। তা আমরা পূরণ করেছি। কম সুবিধা ভোগী হিসেবে শর্ত দেওয়াটা অযৌক্তিক। তারপরও আমাদের পোশাকখাতে রপ্তানি ৩২ মিলিয়ন ইউএস ডলার রপ্তানি বৃদ্ধি পেয়েছে। আসলে জিএসপি আমাদের জন্য ইমেজের ব্যাপার।’

সাক্ষাতকারে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এরমধ্যে রয়েছে – বাংলাদেশের দারিদ্র্য সীমা প্রায় অর্ধেকে নামিয়ে আনা, নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে এগিয়ে যাওয়া, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া ইত্যাদি। এছাড়াও ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা আয় সাত গুণ বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গিয়ে শেখ হাসিনা বলেন, দেশে বর্তমানে সুষ্ঠ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। বিরোধীদল তাদের অবস্থানে থেকে রাজনীতি করছে। মতপার্থক্য থাকলেও তারা সংসদে দাঁড়িয়ে কথা বলছে, প্রয়োজনে ওয়াক আউট করছে।

বিএনপির শাসনামলে সংসদে বিরোধীদল দাঁড়িয়ে কথা বলতে পারেনি এবং বিরোধীদের খিস্তি শুনতে হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সূত্র : ভয়েস অব আমেরিকা
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে