,

শিক্ষাখাতের উন্নয়নে দ্রুত প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করার নির্দেশ

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের শিক্ষাখাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সমন্বয় সভার সভাপতিত্বকালে এ নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অগ্রাধিকার বিবেচনার ওপর গুরুত্বারোপ করে সভায় বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে, তবে শিক্ষাখাতে অব্যাহত অগ্রযাত্রা ধরে রাখার জন্য অত্যাবশ্যক প্রকল্পের জন্য অর্থের অভাব হবে না।
সভায় বাস্তবায়নাধীন বিভন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন উইং, অধিশাখা, শাখা ও দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, চলতি অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের ৫২টি নতুন গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে ১৭টি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।


অবশিষ্ট ৩৫টি প্রকল্প অনুমোদনের জন্য দ্রুত পরিকল্পনা কমিশনে প্রেরণের জন্য বৈঠকে শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তরে কর্মরতদের দ্রুত পদোন্নতি প্রদান, অমীমাংসিত মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, শূণ্যপদে নিয়োগ, প্রশ্নপত্র প্রণয়নে কঠোর নিরাপত্তা নিশ্চিতকরাসহ সুষ্ঠুভাবে বিভিন্ন পাবলিক পরীক্ষা পরিচালনার আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। মন্ত্রী দায়িত্ব পালনের ক্ষেত্রে টিমস্পিরিট বজায় রাখার জন্যও কর্মকর্তাদের পরামর্শ দেন। সভায় এনসিটিবি’র চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র পাল জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে, এসব বই আগামী পহেলা জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে। সভায় মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাসসহ অতিরিক্ত ও যুগ্ম সচিব এবং বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন। – বাসস। 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড