বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতিতে যুক্তরাজ্যের এমপিদের সন্তোষ প্রকাশ

news-image

যুক্তরাজ্যের সফররত সংসদীয় প্রতিনিধি দল দেশে বিদ্যমান আইন-শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশে এখন নিরাপদ পরিবেশ বিরাজ করছে।’ প্রতিনিধি দলের প্রধান এ্যান মেইন আজ সন্ধ্যায় রাজধানীতে বলেন, ‘আমরা ঢাকা ও সিলেটের অনেক এলাকা ভ্রমণ করেছি এবং বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যোগ দিয়েছি। পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছি এবং বিভিন্ন শপিংমলে গিয়েছি। কিন্তু আমরা সেখানে কোন নিরাপত্তার হুমকি অনুভব করিনি।’
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নীতি নির্ধারক ও পদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ্যান মেইন দেশের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতির ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেন।
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশ সংক্রান্ত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপার্সন এ্যান মেইন আরো বলেন, আমাদের সফর সফল হয়েছে। বাংলাদেশের মানুষ খুবই অতিথি ও বন্ধু পরায়ন। আমরা তাদের আতিথেয়তা ভুলব না।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় একজন ইতালীয় নাগরিক খুন হওয়ার পর কয়েকটি প্রভাবশালী দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরার ব্যাপারে নিরাপত্তার সতর্কতা জারির পর এ্যান মেইন এই মন্তব্য করলেন।
প্রতিনিধি দলের অন্য তিন সদস্য হচ্ছেন- বব ব্ল্যাকমেন, পল স্কাউলি এবং ডেভিড ম্যাকিনটস। তারা সবাই রক্ষণশীল দলের সদস্য।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, প্রতিনিধিদলের সদস্যদের এটি সরকারি সফর নয়। তারা এখানে কিছু সামাজিক ও উন্নয়ন কর্মসূচি দেখতে এসেছেন।
এইচ টি ইমান বলেন, প্রতিনিধি দলের সদস্যরা তাকে জানিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট। তারা কোন নিরাপত্তা হুমকি অনুভব করেননি।
বৈঠকে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন সিকদার, সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরু, রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব:) মোহম্মদ খোরশেদ আলম এবং পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম