,

নবীনগরে নারীর লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিলুফা বেগম (৪৫) নামে এক নারীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিলুফা বেগম কুড়িঘর গ্রামের মো. কদর আলীর স্ত্রী। 
পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কদর আলীর ভাই মো. কাশেম মিয়ার ছেলে মো. আক্তার ও মো. সান্টু বুধবার রাতে তাদের চাচী নিলুফা বেগমের সঙ্গে কথা কাটাকাটি করে। বৃহস্পতিবার নিলুফা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে তারা আহত করে। ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া পথে তিনি মারা যান।
তবে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া সঠিক কিছু বলা যাবে না। তবে ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ