বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ডিজিটাল অর্থনীতি বিষয়ক আলোচনায় প্রধানমন্ত্রী

news-image

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির ভূমিকা নিয়ে সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক বছরগুলোতে ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন অনলাইনের মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার)। এই সময়ের মধ্যে বাংলাদেশ অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য নামে পরিচিত হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো বিপুলসংখ্যক দক্ষ মুক্ত পেশাজীবী এসব মার্কেটপ্লেসে যুক্ত হবেন এবং দেশের অর্থনীতিতেও তারা বড় ধরনের ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
 
এই বিষয়গুলোই বারবার আলোচিত হয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিসিআইউইও ট্রান্সপে আয়োজিত অনুষ্ঠানে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপের প্রধান নির্বাহী সামিষ কুমার বাংলাদেশের তরুণদের ভার্চুয়াল ইকোনমিতে অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। এসময় সামিষ কুমার জানান, বাংলাদেশের অধিকাংশ ফ্রিল্যান্সারই এর মধ্যে ট্রান্সপের সেবা ব্যবহার করতে শুরু করেছেন এবং এই সেবার মাধ্যমেই অনলাইন মার্কেটপ্লেসগুলো থেকে উপার্জিত অর্থ উত্তোলন করছেন।
 
বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কথা মাথায় রেখে ট্রান্সপের সেবাকে আরও ব্যবহার উপযোগী, দ্রুততর ও সাশ্রয়ী করার প্রয়াস চলছে বলে জানান তিনি। বাংলাদেশের ডিজিটাল জোয়ারে ট্রান্সপে এমন ভূমিকা রাখতে পারছে বলে নিজেদের গর্বিত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তিনি জানান, ট্রান্সপের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। যেকোনো মুক্ত পেশাজীবী অথবা প্রতিষ্ঠান যাদের বাংলাদেশের বাইরে থেকে টাকা আসে তারা ট্রান্সপের ওয়েবসাইটে গিয়ে বিনামূল্যে নিবন্ধন করতে পারেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে