বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সমুদ্র মহড়া শুরু হচ্ছে আজ

news-image

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ নৌ মহড়ার সমুদ্র পর্ব চট্টগ্রামে শুরু হচ্ছে আজ। পারস্পরিক সম্পর্ক ও সক্ষমতার উন্নয়ন এর উদ্দেশ্য। দুই রাষ্ট্রের যৌথ অংশগ্রহণে এটি পঞ্চম নৌ মহড়া। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। মহড়ার নাম কো-অপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং (কারাত)।


সংবাদ সম্মেলনে প্রথমে বাংলাদেশ নৌবাহিনীর কমোডর কে এম আজীম এবং পরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর লজিস্টিক গ্রুপ ওয়েস্টার্ন প্যাসিফিক ও টাস্কফোর্স-৭৩-এর অধিনায়ক রিয়ার অ্যাডমিরাল চার্লস উইলিয়ামস যৌথ মহড়ার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। দুই দেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে চার্লস উইলিয়ামস নৌ সদরে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। রিয়ার অ্যাডমিরাল উইলিয়ামস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, 'বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারি বাড়ছে। অংশীদার হিসেবে আমরা নিয়মিত কার্যক্রম এবং সম্পর্ক বাড়াচ্ছি।'
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সাল থেকে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের রণতরী বাংলাদেশ নৌবাহিনীর রণতরীর সঙ্গে সমুদ্রতীরের নিরাপত্তাবিষয়ক অনুশীলনে অংশ নিচ্ছে। রণতরী ইউএস ফোর্ট ওয়র্থ ও উদ্ধারকারী জাহাজ ইউএসএনএস সেফগার্ড অনুশীলনে অংশ নিচ্ছে। যৌথ মহড়া দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পোতাশ্রয় পর্ব এবং ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সমুদ্র পর্ব।


মহড়ায় নৌ কৌশল, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি চিকিৎসাসেবা প্রদান, রণবিধির প্রয়োগ এবং সামুদ্রিক টহল বিমান ও হেলিকপ্টার পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বঙ্গবন্ধু, সমুদ্রজয়, আবু বকর, বিজয়, দুর্জয়, ধলেশ্বরী, শাহজালাল, বিএনটি খাদেম, বিশেষায়িত ফোর্স সোয়াডস্ এবং সামুদ্রিক টহল বিমান অংশ নেবে। ৪ অক্টোবর মহড়া শেষ হবে। 

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম