বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের হামলায় মমিনুল ইসলাম (৩৫) নামে একব্যক্তি   নিহত   হয়েছেন।  রোববার   বিকেল   ৪টার   দিকে   নবীনগর   উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম   নোয়াগাঁও   গ্রামের   আবদুস সোবহানের   ছেলে।   এ   ঘটনায়   আহত হয়েছেন আরো ১০ জন। তাদেরকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম-পরিচয় জানাযায়নি।পুলিশ ও স্থানীয়রা জানান,  নোয়াগাঁও গ্রামের বাতেন মিয়ার মালিকানাধীন চট্টগ্রামের একটি বেকারীতে একই গ্রামের আবদুস সোবহানের ছেলে রমজানমিয়া শ্রমিকের কাজ করতেন। ঈদে বাড়িতে আসার সময় রমজান মিয়া বেকারী থেকে টাকা চুরি করে গ্রামে চলে আসেন। এ অভিযোগ রোববার বিকেলে বাতেন মিয়ার সঙ্গে রমজান মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে মমিনুলের শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে  জেলা সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে