বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিনার দুর্ঘটনায় ৯২ জন বাংলাদেশি হাজি নিখোঁজ

news-image

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ বিষয়ক ফার্স্ট সেক্রেটারি জহিরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশ থেকে যারা হজ্জ করতে গেছেন তাদের মধ্যে বৃহস্পতিবারের দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য তারা এখনও পর্যন্ত পাননি। এবং সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য না জানানো পর্যন্ত এটা বলা যাচ্ছে না।
দূতাবাসের ওই কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে বাংলাদেশি হাজিদের উৎকন্ঠিত আত্মীয়স্বজন যারা তাদের পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছেন না তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ৯২ জন ‘নিখোঁজ’-এর একটি তালিকা তৈরি করেছেন।
দু’জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এ পর্যন্ত যেসব খবরাখবর বেরিয়েছে সে প্রসঙ্গে মি. ইসলাম বলেন গতকাল (বৃহস্পতিবার) একজন হজযাত্রীর ছেলে দূতাবাসকে জানান যে তার মা ঘটনাস্থলে ছিলেন এবং তিনি মারা গেছেন, কিন্তু সৌদি কর্তৃপক্ষ বা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এ খবর নিশ্চিত করা হয় নি বলে তিনি জানিয়েছেন।
(১)সেখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে – ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।
মি. ইসলাম জানিয়েছেন তিনি এখনও মিনার মাঠে আছেন। সেখানে এখনও হজ্জের আনুষ্ঠানিকতা চলছে বলে তিনি জানিয়েছেন।
‘পুরো মক্কায় এখন প্রচুর যানজট- এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়া খুবই সময়সাপেক্ষ ব্যাপার। তবুও তার মধ্যেই দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ঘুরে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।’
তিনি বলছেন সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে একটা স্পষ্ট চিত্র পেতে এখনও কিছুটা সময় লাগবে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে