,

ঈদের দিনে মোদির সঙ্গে বৈঠক করলেন হাসিনা

news-image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হোটেল ওয়াল্ডরফ অ্যাস্টোরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে দু’দেশের বেশ কয়েকজন মন্ত্রিপরিষদের সদস্যও ছিলেন। তাদের মধ্যে দু’দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবারই মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানরা ঈদুল আজহা পালন করে। বৈঠক সূত্রে জানা গেছে, সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈদের শুভেচ্ছা জানান। মোদিও এ সময় শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানান। 

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আটদিনের সরকারি সফরে লন্ডন হয়ে বুধবার রাতে শেখ হাসিনা নিউইয়র্কে পৌঁছেন। 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড