,

৯ বাংলাদেশি ফিরছেন মালয়েশিয়া থেকে আজ

news-image

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার ৭১৬ জনের মধ্যে ৮ দফায় দেশে ফিরেছেন ৫শ’ বাংলাদেশি। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দেশে ফিরছেন আরো ৯ বাংলাদেশি।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি শাহিদা সুলতানা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ বিমানের বিজি ১৮৭ ফ্লাইটযোগে আজ বুধবার দেশে ফিরছেন ৯ বাংলাদেশি। বাকি রয়েছেন আরো ২শ জন। ভেরিফিকেশনের মাধ্যেমে তাদেরকে দেশে পাঠানো হবে বলে হাই কমিশন সূত্রে জানা গেছে।
এ নয় জনের মধ্যে রয়েছেন, এবাদ আলীর ছেলে মোহাম্মদ আজিম, গফুর সর্দারের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম, ঝিনাইদহের আব্দুর সাত্তারের ছেলে মোহাম্মদ মনোয়ার হোসেন ও মো: ইসলাম। কক্সবাজারের নুরুল আলমের ছেলে মোহাম্মদ সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গার মোহাম্মদ বজলির ছেলে মোহাম্মদ আলিম, সুনামগঞ্জের জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী আমজাদ, নরসিংদীর মনু মিয়ার ছেলে মোহাম্মদ আপোস এবং একই জেলার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফারুক।
উল্লেখ্য ,অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চলতি বছরের ১১ মে লাংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড