,

ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবেন’

news-image

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষ যাতে রাস্তায় কষ্ট না পায় এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান, মিজানুর রহমান, ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াৎ হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক প্রমুখ। ডিআইজি বলেন, শুধু গাজীপুরে পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশসহ ৩ হাজারের মতো সদস্য কাজ করছে। এর মধ্যে পুলিশ সহস্রাধিক ও আনসার সদস্য রয়েছে এক হাজারের মতো। তারা পালাক্রমে ডিউটি করবেন। আশা করি কোনো সমস্যা হবে না।eid

তিনি বলেন, আমার বিশ্বাস অন্যান্য বছরের চেয়ে এবার আরো স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে মানুষ বাড়ি ফিরতে পারবেন এবং ঈদ শেষে যার যার গন্তব্যে এসে পৌঁছতে পারবে। নুরুজ্জামান বলেন, রাস্তায় যেন কোনো চাঁদাবাজি না হয়, মলম পার্টি বা অন্য ধরনের কোনো ক্রাইম না হয়, সে জন্য ব্যবস্থা রয়েছে। এর জন্য ইউনিফর্ম পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদাপোশাকের পুলিশ নিয়োজিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড