,

চট্টগ্রামে পশুরহাটে গোলাগুলি, দুই পথচারী নিহত

news-image

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌর এলাকায় কোরবানির পশুর হাটে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকাল পাঁচটার দিকে বাজার ইজারা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মীর বাড়ির মোহসেন আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির (৪৫)। সন্দ্বীপ পৌরসভার চেয়ারম্যান জাফর উল্যাহ টিটু এ খবর নিশ্চিত করে বলেন,  ‘বাতেন মার্কেট এলাকায় গরুর বাজারে প্রবেশ করে একদল দুর্বৃত্ত অপরপক্ষের উপর গুলি চালায়। পরে উভয় পক্ষে সংঘর্ষ হয়। গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।’ 
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আকতার জানান, এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে। তাকে চিকিত্সা দেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ