,

আজ ঢাকায় আসছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

news-image

দেশের দক্ষিণাঞ্চলে জার্মান অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য তিনদিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। সফরকালে তাঁরা ঢাকায় ফ্রান্স ও জার্মানির ‘যৌথ দূতাবাস’ উদ্বোধন করবেন। দুই পররাষ্ট্রমন্ত্রী সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং সকাল ৮টা ৫০ মিনিটে পটুয়াখালীর উদ্দেশে হেলিকপ্টারযোগে রওয়ানা হবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
সেখানে দুই মন্ত্রী বারি লেবুখালী রিজিওনাল হর্টিকালচার রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রতিক্রিয়ার শিকার উপকূলীয় অঞ্চলের কৃষকদের সঙ্গে সাথে মতবিনিময় করবেন। স্থানীয় হাকতুল্লা ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গেও এ দুই নেতার মতবিনিময় করার কথা রয়েছে। এছাড়াও পটুয়াখালীতে তাঁরা স্থানীয় স্বেচ্ছাসেবী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় দুই বিদেশি অতিথির সঙ্গে থাকবেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ