,

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের চর লাপাং গ্রাম বিলুপ্তির পথে ॥ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

news-image

আবু কামাল খন্দকার ॥ ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর ও নরসিংদীর রায়পুরা উপজেলার সীমানার মধ্যবর্তী মেঘনা নদীতে এক শ্রেণির বালু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করায় নবীনগর উপজেলার চরলাপাং, গাছতলা, তিলকিয়া, দুর্গারামপুর গ্রামগুলি বর্তমানে ভাঙ্গনের কবলে পড়ে বিলুপ্তির পথে। বিশেষ করে চর লাপাং গ্রামে বর্তমানে সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে। ওই গ্রামের বাজার, ডাকঘর ও সরকারি প্রাথমিক বিদ্যালয় যেকোন সময় নদীগর্ভে বিলীন হতে পারে। চর লাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীতে দুই উপজেলার সীমানা চি‎িহ্নত না হওয়ায় অমিমাংসিত অংশের মালিকানা নিয়ে দুই উপজেলাবাসীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। ওই বিতর্কিত অংশে বাঁধা দেয়া সত্বেও নরসিংদীর কয়েকজন বালু ব্যবসায়ী প্রায়ই ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে। এর ফলে ভয়াবহ ভাঙনের কবলে পড়ছে চরলাপাং গ্রামটি। 
এ গ্রামটিকে নদীভাঙন থেকে রক্ষা করতে নবীনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ওয়ালিউল হাসান গত ১২ সেপ্টেম্বর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার সহ দুই ব্যক্তিকে আটক করে। মেঘনার ওই অংশের বিরোধ মিমাংসা না হওয়া পর্যন্ত কোন পক্ষের লোকজনই ড্রেজার দিয়ে সেখান থেকে বালু উত্তোলন করতে পারবেনা- এই মর্মে নবীনগর ও রায়পুরা এলাকার বর্তমান দুই সংসদ সদস্যের সমঝোতার ভিত্তিতে আটককৃত ড্রেজার ও ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।  কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৪ সেপ্টেম্বর থেকেই পুনরায় চরলাপাং গ্রামের নিকটবর্তী নদী থেকে বালু উত্তোলন শুরু হয়েছে। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। যেকোন সময় দুই উপজেলার গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হওয়ার আশংকা রয়েছে। ফলে এলাকাবাসী জরুরিভিত্তিতে বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে