বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল-৪ আসনে উপ নির্বাচন: আ’লীগের প্রার্থী চূড়ান্ত ৬ অক্টোবর

news-image

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্লাহ, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলাম। 
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ জানান, সংসদীয় বোর্ডের সভায় টাঙ্গাইল-৪ আসনের জন্য উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমার সময় নির্ধারণ করা হয়েছে। সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ ও ২ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম ২৫ হাজার টাকায় বিক্রি করা হবে। আর জমা নেওয়া হবে পরের দিন ৩ অক্টোবর। ৬ অক্টোবর দলীয় প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাতকার নিয়ে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
 
এদিকে বৃহস্পতিবার উপ-নির্বাচনের তফসিল সংশোধন করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ২৮ অক্টোবরের পরিবর্তে ১০ নভেম্বর ভোট গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে। পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন আবদুল লতিফ সিদ্দিকী। এরপর গত ১ সেপ্টেম্বর তিনি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করলে টাঙ্গাইল-৪ আসনটি শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম