,

ছাত্রদের বিরোধ মেটাতে এসে অভিভাবকদের মারামারি!

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর আবদুল্লা উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে বিরোধ মেটাতে এসে উভয়পক্ষের অভিভাবদের সংঘর্ষের ঘটনায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।বুধবারের (১৬ সেপ্টেম্বর) এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক নিলুফা আক্তার বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইউএনও আজিজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রতনপুর গ্রামের পূর্বপাড়া ও শেখের পাড়া’র ছাত্রদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হওয়ার ঘটনায় প্রধান শিক্ষক বুধবার সংশ্লিষ্ট অভিভাবকদের স্কুলে ডাকেন। পরে দু’পক্ষের অভিভাবকরাই প্রধান শিক্ষকের কক্ষে আসেন। কিন্তু সেখানে বৈঠক শুরুর আগেই পূর্বপাড়ার ছাত্রদের অভিভাবক আমান উল্লাহ ও জামাল মিয়া শেখের পাড়ার অভিভাবকদের উপর হামলা চালায়। এসময় দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলায় শেখের পাড়া’র অভিভাবক আবু তাহের ও হারিছ মিয়া আহত হন।সংঘর্ষ চলাকালে অফিস কক্ষে থাকা প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ বেশকিছু আসবাবপত্র ভাঙচুর করে দাঙ্গাবাজরা।
 ঘটনার সত্যতা স্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার জানান, এ ঘটনার প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে লিখিত আবেদন করা হয়েছে। এরপর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

 

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে