বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসি পরীক্ষা বর্জনের হুমকি প্রাথমিক শিক্ষকদের

news-image

আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনি (পিএসসি) পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা।
 
আনোয়ারুল বলেন, ‘জাতীয় বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে পরিচালক পর্যন্ত শতভাগ বিভাগীয় পদোন্নতি, প্রধানমন্ত্রী ঘোষিত প্রধান শিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণীর জটিলতা দ্রুত নিরসন, প্রাথমিক শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পর্যন্ত সব শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদান, সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জটিলতা অক্টোবরের ১৪ তারিখের মধ্যে নিরসন না করলে পিএসসি পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।’

 
এছাড়াও দাবি আদায়ে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর দুই ঘণ্টা এবং ২১ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচিও ঘোষণা করা হয়। অষ্টম বেতন কাঠামো নিয়ে সর্বোচ্চ বিদ্যাপিঠ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মধ্যেই প্রাথমিক শিক্ষকদের এই কর্মসূচি এল। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমর্থন জানিয়ে তারাও স্বতন্ত্র বেতন কাঠামো চেয়েছেন। সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বাসার, সহ সভাপতি জুলফিকার আলী, যুগ্ম- সম্পাদক গাজীউল হক চৌধুরী ও আবুল কাশেম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা