বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী হাসপাতালের বারান্দা থেকে পড়ে ১ জনের মৃত্যু

news-image

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের দোতলার বারান্দা থেকে পড়ে একজন মারা গেছেন। তার নাম আব্দুল হক (৪৫)। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক (৪৫) পাবনা জেলার সুজানগর থানার চরপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। আব্দুল হকের চাচাতো ভাই হারুন শেখ জানান, আব্দুল হকের স্ত্রী হামিদা বেগম কয়েক দিন ধরেই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীর দেখাশোনা করতে আব্দুল হকও হাসপাতালেই অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলার বারান্দার গ্রিলের ওপর বসা অবস্থায় শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আব্দুল হক। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকাল ১০টায় কর্তব্যরত চিকিত্সক আব্দুল হককে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা