,

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ ঢাকায়

news-image

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ ঢাকা পৌঁছেছেন। পরমাণু কর্মসূচি হ্রাসের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে চুক্তির পর পরিবর্তিত পরিস্থিতিতে চীন সফর শেষে বেইজিং থেকে সরাসরি ঢাকায় এলেন তিনি। একটি স্পেশাল ফ্লাইটে মঙ্গলবার মধ্যরাতে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান জারিফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও জারিফের স্ত্রী তার সঙ্গে এসেছেন। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বলে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে জাভাদ জারিফ রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তাদের পরমাণু চুক্তির বিষয়ে অবহিত করার পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করবেন। সম্প্রতি নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ ও জার্মানি- এই ছয়জাতির সঙ্গে পরমাণু কর্মসূচি হ্রাস বিষয়ে এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ ইরানের ওপর থেকে আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে। ইরান এই চুক্তিকে ‘উইন-উইন’ অবস্থা হিসেবে বিবেচনা করছে। জাভাদ জারিফের এই সফরে তেল ও গ্যাস সমৃদ্ধ ইরানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যাত্রা শুরুর আশা করছে ঢাকা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯