,

নবীনগরে মা সমাবেশে শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরন

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ভোলাচং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, শিক্ষকের বিদায় ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠান গত সোমবার বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম ভূইয়াকে বিদায় ও বিগত তিন বছরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং মা সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ‘মায়ের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শিব শংকর দাস প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মন্তোষ চক্রবর্তী। স্বাগত বক্তব্য ও প্রধান অতিথির মানপত্র পাঠ করেন প্রধান শিক্ষক কাজী ফরিদা ইয়াসমিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মো. হারুনুর রশিদ, মো: খায়ের, একেএম কামাল উদ্দিন, প্রার্থ পাল, মাদের পক্ষে তনিমা জাহান প্রমূখ। এ সময় উস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: কাইয়ুম ভুইয়, শিউলি কর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু কাউছার, মো: দুলাল, বিল্লাল, অত্র বিদ্যালয়ের শিক্ষক রেহেনা বেগম, অনিতা রাণী দাস, মাহমুদা বেগম, মো: ইমাম হোসেন, অনামিকা পাল, ফারজানা ববী, জিয়াছমিন আক্তার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল হোসেন, বিভুরায় চৌধুরী, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, প্রনব দাস, শিউলি আক্তার, আনোয়ারা বেগম, রিণা আক্তার, মো: কাউছার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের এসএমসি প্রতিনিধি ও ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রার্থ চক্রবর্তী।         

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর