,

বাংলাদেশে এখন কি ধরণের গণতন্ত্র চলছে?

news-image

ব্রিটিশ পত্রিকা ইকোনোমিস্টের ইন্টেলিজেন্স ইউনিটের হিসেবে গণতন্ত্র প্রশ্নে বাংলাদেশের অবস্থান ১১৭টি দেশের মধ্যে ৮৫তম। অন্যান্য সূচকেও বাংলাদেশের পরিস্থিতি ভাল নয়।এমন প্রেক্ষাপটে আজ বিশ্বজুড়ে জাতিসংঘ পালন করছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস।এবছরের মূল প্রতিপাদ্য 'স্পেস ফর সিভিল সোসাইটি' বা 'সুশীল সমাজকে জায়গা করে দিন'।এমন সময়ে এই দিনটি পালন করা হচ্ছে যখন বাংলাদেশে গত পৌনে দুবছর ধরে দেশটির বৃহৎ একটি রাজনৈতিক দল সরকার প্রক্রিয়ার বাইরে।নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দলটি সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশগ্রহণই করেনি, ফলে ২০১৪ সালের ৫ই জানুয়ারির ওই নির্বাচনটি একতরফা হিসেবে প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে।ফলে এখন প্রধান একটি দলের অংশগ্রহণ ছাড়াই যে সরকার দেশটিকে চালাচ্ছে, সেটি কতটা গণতান্ত্রিক?রাষ্ট্রবিজ্ঞানী এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান বলছেন, 'এটাকে ঠিক তত ভাল গণতন্ত্র বলে মনে করা হচ্ছে না। অনেকদিন ধরে মান নিয়ে প্রশ্ন চলছিল। কিন্তু প্রশ্নবিদ্ধ কোন নির্বাচন যতদিন হচ্ছিল না, ততদিন নিম্নমানের হলেও এটাকে লোকে গণতন্ত্র বলেই দেখত'।'কিন্তু ২০১৪র পর থেকে যখন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আরম্ভ হল এবং একটা একতরফা নির্বাচন হয়ে গেল তারপর থেকেই গণতান্ত্রিক যে অবস্থান সেটা নিয়ে আন্তর্জাতিক মহল নানা প্রশ্ন করে চলেছে', বলছিলেন অধ্যাপক জাহান।

 

 

বিবিসি

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯