বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদার জন্য প্রবাসীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আহত ৫

news-image

চাঁদপুর জেলার কচুয়ায় এক লাখ টাকা চাঁদা আদায়ের পর আরো লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার বিকালে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা গ্রামের নতুন গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলায় প্রবাসী কবির হোসেন (৫০), তার পুত্র লিমন (১৭), স্ত্রী  লাকী বেগমসহ  (৪০) ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কবির হোসেন ও লিমনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার শিকার কবির হোসেনের স্ত্রী লাকী বেগম জানান, তার স্বামী বিদেশ থেকে আসার পর স্থানীয় তকদির হোসেন, আবুল বাশার ও ছানাউল্লাহসহ বেশ ক’জন বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা সুযোগ খোঁজে। গত ৩০ আগস্ট একই গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তার স্বামী শ্লীলতাহানি ঘটিয়েছে এমন কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে পুনরায় চাঁদা দাবি করে। তিনি আরো জানান, এ নিয়ে গত ৪ সেপ্টেম্বর সালিশ বৈঠকের কথা ছিল। কিন্ত স্থানীয় এই সন্ত্রাসীদের প্রভাবে সম্মানহানির আশঙ্কায় নিরুপায় হয়ে আমরা এক লাখ টাকা প্রদান করি। পরে তারা এ বিষয়ে আর কোনো সালিশ বৈঠক ডাকেনি। লাকি বেগম বলেন, কিন্তু শুক্রবার বিকালে তকদির হোসেন, আবুল বাসার ও ছানাউল্লাহর নেতৃত্বে ২০-২৫ জন হঠাৎ করে আমাদের বাড়িতে এসে আরও এক লাখ টাকা চাঁদা দাবি করে। আমরা তা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের বাড়ি-ঘর ভাঙচুর করে, সবকিছু লুটপাট করে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে এবং আমার স্বামী, পুত্র ও আমাকে মারধর করে। আমাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
কচুয়া থানার ওসি তদন্ত মোঃ সামছুল হক ঘটনাস্থল পরিদর্শনকালে এ প্রতিনিধিকে বলেন, হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। হামলার পেছনে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। ভুক্তভোগী পরিবারকে থানায় মামলা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা