বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

news-image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। গত মাসে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল তার। তিনি চিকিৎসার উদ্দেশে লন্ডন যাচ্ছেন- বিএনপির পক্ষ থেকে এমন কথা বলা হলেও এর রাজনৈতিক গুরুত্ব নিয়েই বেশি আলোচনা হচ্ছে। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে যেতে পারেন তিনি এমন ধারণা করা হচ্ছে।

দলের একাধিক নেতা বলছেন, লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার মা খালেদা জিয়ার বৈঠকে দল পুনর্গঠন, আগামী জাতীয় কাউন্সিল, ছাত্রদলের ইউনিট কমিটি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি গঠনসহ দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বেশকিছু পরিবর্তনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বিশেষ করে দলের মহাসচিব কে হবেন- সে বিষয়ে চার বছরের বিতর্কের অবসান হতে পারে। জানতে চাইলে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, এটা খালেদা জিয়ার ব্যক্তিগত সফর। তিনি সেখানে তার চোখের চিকিৎসা করাবেন। তাছাড়া তার ছেলে তারেক রহমানও সেখানে চিকিৎসাধীন আছেন। তাদের সঙ্গেও সময় কাটাবেন। তবে খালেদা জিয়া ও তারেক রহমান দু’জন রাজনৈতিক নেতা। সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে না, তা বলা যাবে না। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া। ঈদের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে। এর আগে কয়েক দফা খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত হয়।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির একটি মামলায় বিশেষ আদালতে বৃহস্পতিবার শুনানি শেষে ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে ঈদের পর শুনানির দিন ধার্য করার আবেদন ছিল। এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, ওই তারিখে খালেদা জিয়ার আদালতে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা