বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনির্বাচিত মেয়রদের দিয়ে সিটি চালাচ্ছে সরকার: হান্নান শাহ

news-image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘এ সরকার গণতান্ত্রিক সরকার নয়, গণতান্ত্রিক মূল্যবোধ তারা বোঝে না। এমনকি নির্বাচনের আচরণবিধির একটিও তারা মানে না। যে সব জায়গায় জনগণ স্থানীয় সরকার গঠনে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছিলো, সে সকল নির্বাচিত মেয়রদের তারা সরিয়ে দিয়ে অনির্বাচিত মেয়রদের দিয়ে স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে। এতে বোঝা যায় সরকার গণতন্ত্রের তোয়াক্কা করে না, নির্বাচনের ফলাফলকে ভয় পায়, এজন্য তারা সুষ্ঠু নির্বাচন দেয় না।’ 
বৃহস্পতিবার সকালে গাজীপুরের একটি আদালতে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে করা একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘এ সরকার জবরদস্তির সরকার। এ সরকারের কোন বৈধতা নেই। বিনামূল্যে সার-কীটনাশক ও ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার। সারা বিশ্বে যখন জ্বালানি তেলের দাম কমে অর্ধেক হচ্ছে, তখন আমাদের দেশে তার মূল্য ২৪-৬০ শতাংশ বাড়ানো হচ্ছে। তারা জনগণের পরোয়া না করে তাদের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা