বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিম পুনর্নিবন্ধন করবে কর্তৃপক্ষ

news-image

ভুয়া ও অনিবন্ধিত সিম যাচাই ও বাছাই করার দায়িত্ব নিচ্ছে জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষ। মুঠোফোন অপারেটররা নিজেদের বিক্রি হওয়া সিমের তথ্য-উপাত্ত জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষকে জমা  দেবে।আগামী রোববার থেকেই এ প্রক্রিয়া শুরু হবে। এখন আর পুরোনো গ্রাহকদের নিজ উদ্যোগে নতুন করে সিম নিবন্ধন করতে হচ্ছে না।  


আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রক্রিয়া শুরু হওয়ার আগেই পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষ ও অপারেটররা নিজেদের মধ্যে সমঝোতা করে নেবে।


তিনি বলেন, নিবন্ধন যাচাই ও বাছাইয়ে মানুষের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মুঠোফোনের সব অপারেটর ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে তিনি জানান।


তারানা হালিম বলেন, ‘এ পর্যন্ত অপারেটররা যত সিম বিক্রি করেছেন, তার তথ্য-উপাত্ত জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা দেবে। প্রকল্প কর্তৃপক্ষ এসব তথ্য যাচাই ও বাছাই করবে। এ ব্যাপারে মন্ত্রণালয়কে প্রতিবেদন দেবে প্রকল্প কর্তৃপক্ষ। পরে এ তথ্যের ভিত্তিতে অনিবন্ধিত ও ভুয়া সিমগুলোর মালিককে বার্তা পাঠানো হবে নিবন্ধন করার জন্য। এরপরেও নিবন্ধন না হলে সেসব সিম বাতিল করে দেওয়া হবে।’


তারানা হালিম বলেন, এভাবে নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর মোবাইল অপারেটররা যন্ত্রে আঙুলের ছাপ নিয়ে সিম বিক্রি করবে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা