বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশিকে বিয়ে করলে চাকরিচ‍্যুত

news-image

পূর্বানুমতি ছাড়া বিদেশি নাগরিক বিয়ে করলে চাকরিচ্যুত করার বিধান রেখে আজ বুধবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ) বিল-২০১৫। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করার পর এটি পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, অন্য কোন আইনে যা-ই থাকুক না কেন, কোন গণকর্মচারী পূর্ব অনুমতি ছাড়া কোন বিদেশি নাগরিককে বিয়ে করলে তাকে বিধি লঙ্ঘনের দায়ে চাকুরিচ্যুত করা যাবে। অনুপতিপ্রাপ্ত না হলে কোন গণকর্মচারী বিদেশি  নাগরিককে বিয়ে করতে বা বিয়ে করার আশ্বাস দিতে পারবেন না। এজন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের বিয়ে করার বা এ বিষয়ে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে রাষ্ট্রপতি বরাবর অনুমতি চেয়ে আবেদন করতে হবে। অনুমতি পাওয়ার পরই কেবল বিয়ে করা যাবে।

এতে আরো বলা হয়, দি পাবলিক সার্ভেন্টস ( ম্যারিজ উইথ ফরেইন ন্যাশনালস) অর্ডিন্যান্স ১৯৭৬ সালের ১০ জুলাই জারি হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারিকৃত কতিপয় অধ্যাদেশ কার্যকরণ (বিশেষ বিধান) অধ্যাদেশ ২০১৩ দ্বারা কার্যকর রাখা হয়েছে। অধ্যাদেশসমুহ বাংলায় প্রণয়নের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সংশ্লিষ্টদের মতামত গ্রহণ পূর্বক গণকর্মচারী আইন ২০১৫-এর বিল প্রণয়ন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম