বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর শহর রক্ষা বাঁধে মেঘনার ভাঙন

news-image

আবারও চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার রাত আড়াইটা থেকে পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনার ভাঙনে কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় ৯০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে ওই এলাকার শহর রক্ষা বাঁধের কয়েক শ’ সিসি ব্লক ভাঙনের তোড়ে নদীতে ভেসে গেছে। বাঁধ ভাঙনের খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র এবং পানি উন্নয়নের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ করেন।

এদিকে, হরিসভা এলাকায় মেঘনার ভাঙন শুরু হওয়ায় আশপাশের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ঘর থেকে মালামাল সরাতে শুরু করে। স্থানীয়রা জানায়, এ এলাকায় গত তিন মাস আগে কিছু ব্লক দেবে যায় এবং বাঁধটি ঝূঁকিপুর্ণ দেখা গিয়েছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হলেও তখন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ জানান, উজানের তীব্র পানির চাপে ভাঙনের তীব্রতা আরো ব্যাপক হতে পারে, তাই জরুরিভিত্তিতে সিসি ব্লক ফেলার উদ্যোগ নেয়া হয়েছে।

 

বিপদসীমার উপরে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি

নদ-নদীর পানি কিছুটা কমলেও কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার ধরলা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ও  ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলার ৬৮টি ইউনিয়নের ৪ শতাধিক গ্রামের প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। প্রায় ৫৫ হাজার হেক্টর জমির আমনসহ অন্যান্য ফসল পানিতে ডুবে গেছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে আরো নতুন নতুন এলাকা। বাড়ছে বিশুদ্ধ পানি, খাদ্য ও গবাদী পশুর সংকট।flood20140827120236_320681

দেখা দিচ্ছে রোগ ব্যাধি। অপ্রতুল ত্রাণ নিয়ে বিপাকে পড়েছেন জনপ্রতিনিধিরা। দু’ সপ্তাহেরও বেশি সময় পানিবন্দি থাকলেও অনেকেই এখনও কোনো ত্রাণ সহায়তা পাননি। ফলে দর্বিসহ হয়ে উঠেছে তাদের জীবন। দুর্গতদের দেখতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মঙ্গলবারের নির্ধারিত সফর সকালে বাতিল করা হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছে। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, এ পর্যন্ত ৫০০ মেট্রিকটন চাল ১৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পর্যাক্রমে তা বন্যার্তদের মাঝে বিতরণ চলছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলায় ২১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রে ১৪ সেন্টিমিটার, দুধকুমোরে ১৪ সেন্টিমিটার পানি কমেছে।
 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে