বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতসহ চার দেশ থেকে আসছে গরু

news-image

কোরবানির ঈদে পশুর ঘাটতি মেটাতে ভারতের পাশাপাশি এবার মিয়ানমার, নেপাল ও ভুটান থেকেও গরু আমদানি শুরু হয়েছে। সীমান্তে থাকা চট্টগ্রামের গরু ব্যবসায়ীরা জানান, ভারত থেকে গরু আসবে না- এবার এমন কথা চাউর হওয়ার পর ক্রেতাদের মধ্যেও আতংক দেখা দিয়েছিল। তবে এক সপ্তাহ ধরে সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে গরু আমদানি বেড়েছে। চট্টগ্রামের হাটগুলোতে ট্রাকে ট্রাকে গরু আসতে শুরু করেছে। মিয়ানমার থেকেও গরু আসছে। ফলে কোরবানির পশু নিয়ে যে দুশ্চিন্তা ছিল সেটি কেটে যাচ্ছে।
চট্টগ্রাম মহানগরীতে এবারের ঈদে ৯টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ২টি স্থায়ী এবং ৭টি অস্থায়ী। সাত অস্থায়ী হাটের মধ্যে পাঁচটির টেন্ডার সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। বাকি দুটির টেন্ডার আগামীকাল সোমবার হওয়ার কথা রয়েছে।
cow


সীমান্তে গরু কিনতে যাওয়া চট্টগ্রামের ব্যবসায়ীরা জানান, ভারত সরকারের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় থাকলেও যুগ যুগ ধরে চলে আসা গরু বাণিজ্য এবারও শিথিল হচ্ছে। কারণ ভারতীয় খামারিদের বিরাট একটি অংশ তাদের উৎপাদিত গরু ঈদের সময়টায় বাংলাদেশে বিক্রি করার ওপর নির্ভরশীল। ভারত থেকে গরু আমদানির জন্য সীমান্তের ৩১টি করিডোর এলাকায় আগের কঠোর অবস্থান কিছুটা শিথিল করেছে বিএসএফ। গত কয়েক দিনে দেশের বিভিন্ন সীমান্তপথে প্রায় দেড় লাখ গরু বাংলাদেশে প্রবেশ করেছে। ঈদ ঘনিয়ে এলে গরু আমদানি আরও বাড়বে বলে আশা করছেন ব্যাপারিরা। কুষ্টিয়া থেকে গরু আনতে যাওয়া চট্টগ্রামের ব্যবসায়ী হামিদুল হক শনিবার টেলিফোনে যুগান্তরকে জানান, ঈদ সামনে রেখে সীমান্ত এলাকায় ভারতের ব্যবসায়ীরা গরু এনে জড়ো করছেন। যদিও অন্য বছরের মতোই এবারও দু’পারে গরু ব্যবসায়ীদের নানাভাবে মাইকে সতর্ক করা হচ্ছে। এরপরও এখানে বৈধ পথের চেয়ে অবৈধ পথে বেশি গরু আমদানি হচ্ছে। তিনি বলেন, আমরা কয়েক ট্রাক গরু ইতিমধ্যে ক্রয় করেছি, দু-এক দিনের মধ্যেই গরু নিয়ে চট্টগ্রামে আসছি।cow 25


একইভাবে চট্টগ্রামের ব্যবসায়ী আসাদুল হক যশোর সীমান্ত থেকে মোবাইল ফোনে জানান, সেখানে গরুর তেমন একটা সংকট নেই।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিজিবির হিসাব অনুসারে, প্রতিবছর গড়ে ২০ লাখ গরু ভারত থেকে আনা হয়। সরকারি হিসাবে, ২০১৪ সালে গরু এসেছে ২০ লাখ ৩২ হাজার। ২০১৩ সালে আসে ২৩ লাখ ৭৪ হাজার।
সংশ্লিষ্টরা বলছেন, এবার দেশে কোরবানির জন্য প্রয়োজন হতে পারে সর্বোচ্চ ৪০ লাখ গরু। এর মধ্যে ৩০ লাখের মতো গরু দেশেই আছে। প্রয়োজন আরও ১০ লাখ গরু। ভারত থেকে আসা গরু দিয়ে আরও ৫ লাখ গরুর চাহিদা ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। সে হিসাবে সংকট থাকে মাত্র ৫ লাখ গরুর। ভারত থেকে যদি শেষ পর্যন্ত গরু নাও আসে, তাহলে নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে গরু এনে এ ঘাটতি পূরণ সম্ভব হবে। কারণ এখনও হাতে প্রায় তিন সপ্তাহ সময় আছে।


গরু আসছে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে : ভারত থেকে কোরবানির পশু আমদানিতে সীমান্তে শুরু থেকে কড়াকড়ির কারণে মিয়ানমারের দিকে ঝুঁকেছেন বেপারিরা। এক থেকে তিন দিনের টোকেন নিয়ে গরু আনতে মিয়ানমার যাচ্ছেন বেপারিরা। এ ছাড়া নেপাল ও ভুটান থেকেও এবার গরু আমদানি হচ্ছে বলে ব্যবসায়ী সূত্রগুলো জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারের গরুগুলো দেখতে অনেকটাই দেশীয় গরুর মতো। আবার দামও কম, যা ভারতীয় গরুর দামের কাছাকাছি। কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে বৈধভাবে গরু আমদানি করা হয়। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন চোরাইপথে প্রবেশ করছে মিয়ানমারের গরু। বিশেষ করে টেকনাফের শাহপরীর দ্বীপ, মিস্ত্রিপাড়া, নয়াপাড়া, সাবরুম, নাজিরপাড়া, জালিয়াপাড়া, উখিয়ার রেজু আমতলী, ফাঁড়িরখিল, বালুটিয়া এবং উখিয়া-নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় ঘুমধুমের তুমব্রুসহ আরও দু-একটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের গরু আসছে। অন্তত এক মাস আগে থেকেই এসব পথ দিয়ে মিয়ানমারের গরু এনে কোরবানির হাটে বিক্রির জন্য মজুদ করছেন ব্যবসায়ীরা।cow_79286
মহানগরের ৯ হাট : চট্টগ্রামে গরু আসতে শুরু করলেও এখনও হাট বসেনি। সিটি কর্পোরেশনের নতুন অস্থায়ী হাটগুলো হচ্ছে পতেঙ্গা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, কমল মহাজন হাট, পোস্তার পাড় স্কুল মাঠ, কর্ণফুলী গরুর বাজার, সল্টগোলা লেভেল ক্রসিং, স্টিল মিল এলাকা এবং বড়পোল এলাকায় নতুন একটি হাট। চসিক সূত্র জানায়, মহানগরীর দুটি স্থায়ী পশুর হাট হচ্ছে বিবিরহাট ও সাগরিকা গরু বাজার। অস্থায়ী সাতটি হাটের মধ্যে পাঁচটির ইতিমধ্যে টেন্ডার দেয়া হয়েছে। তবে কমল মহাজন হাট ও বড়পুল এলাকার গরুর বাজারের এখনও টেন্ডার হয়নি। আগামীকাল সোমবার এ দুটি অস্থায়ী হাটের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক  জানান, ষোলশহর বিবিরহাট ও সাগরিকা গরু বাজারের পাশাপাশি নতুন ৭টি অস্থায়ী হাটে পশু বেচাকেনা হবে। এরই মধ্যে পাঁচটি অস্থায়ী হাটের টেন্ডার সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা