বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-বিদ্যুতের দাম না কমালে আদালতে যাওয়ার হুমকি ক্যাবের

news-image

গ্যাস ও বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)। শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে তা না কমিয়ে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে ভোক্তাদের সঙ্গে ‘চরম অন্যায়’ করা হয়েছে। ক্যাব এর কার্যনির্বাহী সদস্য ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, কার্যনির্বাহী সদস্য শাহনেওয়াজ চৌধুরী এবং সমন্বয়ক আহমেদ একরামুল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শামসুল আলম বলেন, “শিগগিরই বিইআরসির কাছে গ্যাস-বিদ্যুতের দাম কমানোর জন্য আবেদন জানানো হবে। এরপরও যদি দাম না কমানো হয়, তাহলে আগামী এক মাসের মধ্যে আমরা আদালতের দ্বারস্থ হব।” উল্লেখ্য, গত ২৭ অগাস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা