বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার উন্নয়নে সরকার বদ্ধপরিকর, শিক্ষার মান বাড়াতে হবে-নজরুল ইসলাম

news-image

বিশেষ প্রতিনিধি : শিক্ষার উন্নয়নের সরকার বন্ধপরিকর, শিক্ষার মান বাড়াতে হবে। একটি ডিজিটাল আধুনিক শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, শিক্ষকরা হচ্ছেন রাজমিস্ত্রী আমরা তাদের যোগালী সরকার শিক্ষকদের মর্যাদায় এবং মান উন্নয়নে সবসময় দৃষ্টি রাখছেন। আপনারা শিক্ষকরা শিক্ষিত জাতি গঠনে আন্তরিক ইউন। আপনারাই পারেন এ দেশে একটি সুন্দর জাতি উপহার দিতে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার দুপুরে উপজেলার লাউর ফতেহ্পুর গ্রামে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নবীনবরণ ও শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্যে শিক্ষা সাচিব নজরুল ইসলাম এ কথাগুলি বলেন। এছাড়াও তিনি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি, সে সকল প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আশ্বাস দেন। অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সামছুল হক, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে খাজা আলামীন, জেলা শিক্ষা অফিসার মো. সেলিম উল্লাহ্। বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু হানিফ, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ আবদুর রহিম, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অন্যাদা সর:বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজনিন প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে