বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার কোনো ভুল ছিল না, আমার বিরুদ্ধে ছিল অপপ্রচার’

news-image

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, পদত্যাগের কারণে সৃষ্ট শূন্য আসনের নির্বাচনে অংশ গ্রহণে তার কোনো ইচ্ছা নেই। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি কখনো স্নেহ ও ভালোবাসা বঞ্চিত হইনি। তারা আমাকে বার বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সদ্য সংসদ থেকে পদত্যাগ করা লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, আমার প্রতি মানুষের স্নেহ-ভালোবাসায় যদি শেখ হাসিনার আস্থা ও ভালোবাসার স্পর্শ ফিরে পাই, তিনি যদি আমাকে ফিরিয়ে নেন এবং সুযোগ দেন, তাহলেই কেবল আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। লতিফ সিদ্দিকী বলেন, ব্যক্তির দ্বারা সমষ্টি আক্রান্ত হলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমার জন্য প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন। যতদিন উনি বিব্রত হননি, ততদিন উনি আমাকে পাশে রেখেছেন। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমার কোনো ভুল ছিল না। তবে আমার বিরুদ্ধে ছিল অপপ্রচার। আমি তারই খেসারত দিচ্ছি। এর আগে বিকাল সোয়া ৪টায় লতিফ সিদ্দিকী তার নির্বচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহাপাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন।
প্রায় এক বছর আগে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে মহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর সমালোচনার মুখে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান লতিফ সিদ্দিকী। দেশে ফিরে ধর্ম অবমাননার বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে কয়েকমাস কারাবাসও করেন এই আওয়ামী লীগ নেতা। পরে জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।  

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা