বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হয়নি : সুরঞ্জিত

news-image

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর পদত্যাগে সংসদ সদস্যপদ বাতিল হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।তিনি বলেন, আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হয়নি। কারণ সংবিধান অনুযায়ী দুটি কারণে যেকোনো সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়। যার কোনোটিই লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে ঘটেনি।
সংসদ সদস্যপদ বাতিল হওয়ার জন্য যে দুটি কারণ থাকে তার একটি হলো দলের বিরুদ্ধে সংসদে ভোট দেওয়া। অপরটি হলো যে দল থেকে ওই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে। কিন্তু তিনি কোনোটিই করেননি। তাই বুঝতে হবে, তার সদস্যপদ আছে। আর মনে রাখতে হবে দল সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু নির্বাচিত করে সংসদীয় এলাকার জনগণ। তাই দল থেকে বহিষ্কার করা হলেও তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে সংসদীয় এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন। শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লতিফ সিদ্দিকীর বিষয়টি যেভাবে সমাপ্ত হয়েছে তা মোটেই সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে হয়নি। স্পিকার বিষয়টির সমাধানের জন্য নির্বাচন কমিশনে পাঠালেন। কিন্তু কমিশন তা আবার সংসদে পাঠালো। এই অধিকার সংবিধান তাকে দেয়নি। এর আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থেকে করা পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আবদুল লতিফ সিদ্দিকীর আসন শূন্য করার বিষয়টি ঘোষণা করেন।
গত মঙ্গলবার লতিফ সিদ্দিকী সংসদে উপস্থিত হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এখন নিয়ম অনুযায়ী ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা