,

নবীনগরে পৃথক ঘটনায় বিদুৎপৃষ্টে মহিলাসহ দু’জন নিহত

news-image

বিশেষ প্রতিনিধি :  শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্টে মহিলাসহ ২জন নিহত হয়েছে। এসময় ৪জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে নদীপথে উপজেলার বীরগাঁও থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ১৫জন শ্রমিক নিয়ে নবীনগর আসছিল। পথিমধ্যে থানাকান্দি নামক স্থানে নদীর উপরে ঝুলন্ত বিদ্যুৎ এর তারের সাথে নৌকার ছাদে বসা যাত্রীরা জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের ফুল মিয়ার পুত্র মোঃ কামাল মিয়া (৩৫) মারা যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন একই গ্রামের জিয়াউর রহমান(৩৬), সোহেল মিয়া (২৫), রিপন মিয়া (২৫) ও গোলাম হোসেন(৩৫)। অন্যদিকে নবীনগর সদর পশ্চিম পাড়ায় বিদ্যুৎ এর তার ছিড়ে ঘরের টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ার পর রুস্তম আলীর স্ত্রী জাহানারা বেগম (৪৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। গ এক মহিলা গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে