বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মানে উন্নীত ৬ পোশাক কারখানা

news-image

সকল সংস্কার শেষে দেশের ছয়টি পোশাক কারখানা- গ্রীন টেক্সটাইল, কুন টং অ্যাপারেলস, লন্ড্রি ইন্ডাস্ট্রিজ, লেনি অ্যাপারেলস, অপটিমাম ফ্যাশনস ও ইউনিভোগ লিমিটেড আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে। এই ছয়টি পোশাক কারখানাকে স্বীকৃতি দিয়েছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট 'অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি'। বৃহস্পতিবার অ্যালায়েন্স প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই তথ্য জানানো হয়। ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’ বাংলায় এই কথাগুলো বলে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি মূল বক্তব্য শুরু করেন। এরপর তিনি বলেন, "সদস্য কারখানাগুলোর শতভাগ পরিদর্শন শেষ হয়েছে। এসব কারখানা ভবনের কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ছোট ও বড় ত্রুটি খুঁজে পাওয়া গেছে। এখন অ্যালায়েন্সের দেওয়া পরিকল্পনা অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাচ্ছে। ইতিমধ্যে ছয়টি কারখানা সব ধরনের ত্রুটি সংস্কার করে সর্বোচ্চ আন্তর্জাতিক মান অর্জন করেছে।"

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন জানান, এরই মধ্যে আটটি কারখানায় চূড়ান্ত পরিদর্শন হয়েছে। ৬টি কারখানা সকল পরীক্ষায় উত্তীর্ন হয়েছে। আগামী ১-২ দিনের মধ্যে কারখানাগুলোকে এই স্বীকৃতির সনদ দিয়ে দেওয়া হবে। তিনি আরও জানান, অ্যালায়েন্সের সদস্য কারখানার সংখ্যা ৭৯০। এর মধ্যে সক্রিয় আছে ৬৬২টি। আর প্রথম সংস্কার যাচাই পরিদর্শন (আরভিভি) সম্পন্ন হয়েছে ৫২৮টি কারখানার। এদিকে ইউরোপিয় ক্রেতাদের জোটও কারখানা পরিদর্শন করছে। এখন পর্যন্ত তারা দুটি কারখানাকে আন্তর্জাতিক মান প্রদান করেছেন। কারখানার দুটি হল- কনকর্ড ফ্যাশন এক্সপোর্ট লিমিটেড ও জিকন সব ধরনের ত্রুটি সংস্কার করেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮টি কারখানা আন্তর্জাতিক মানে উন্নীত হলো। উল্লেখ্য, ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন পোশাক শ্রমিক মারা যাওয়ার আড়াই মাস পর ১০ জুলাই কারখানা কর্মপরিবেশ উন্নয়নে অ্যালায়েন্স গঠন হয়। উত্তর আমেরিকার ২৬টি ব্র্যান্ড ৫ বছরের জন্য এ অ্যালায়েন্স গঠন করে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা