,

‘মাদক-ইয়াবার সঙ্গে বদির জড়িত থাকার প্রমাণ মেলেনি’

news-image

সংসদ সদস্য আবদুর রহমান বদির মাদক-ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর মিলানায়নে  প্রথম শ্রেনীর কর্মকতাদের সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত অনেকের নাম পাওয়া গেছে। কিন্তু সংসদ সদস্য বদির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি । হতে পারে কথা দিয়ে কাউকে বিচার করা যায় না। ঠিকমতো প্রামাণও পেতে হবে।’

এ জাতীয় আরও খবর