বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিলুপ্ত হচ্ছে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন

news-image

বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশনকে একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন সম্পর্কিত আইন-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, এই আইন কার্যকর হলে বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন কমিশন দুটি বিলুপ্ত হয়ে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিগ)’ প্রতিষ্ঠিত হবে। এই দুই কমিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী নবগঠিত সংস্থায় বদলি হবেন। এছাড়া বিলুপ্ত সংস্থা দুইটির সব সম্পদ ও দায়দেনা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মালিকানাভুক্ত হবে। 
তিনি বলেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রীর সমন্বয়ে সংস্থাটির ১৭ সদস্যের এক পরিচালনা পরিষদ থাকবে এবং বাণিজ্য, শিল্প, বিদ্যুত্, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ের মতো সংশ্লিষ্ট মন্ত্রিবর্গ এর সদস্য থাকবেন।-বাসস।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে