রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

news-image

মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে দিনের বেলায় শিক্ষকের বাসার গ্রিল কেটে বাসায় ঢুকে আলমারি ভেঙ্গে ৫ভরি স্বর্ণালংকার,৮ভরি চাঁদির গহনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এঘটনার পর ওই দিন রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার একডালা ইউনিয়নের জেঠাইল গ্রামে শিক্ষক সুলতান প্রামানিকের বাসায়। সুলতান প্রামাকি জেঠাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষক সুলতান প্রামানিক জানান, প্রতি দিনের ন্যায় বুধবার সকালে বাসায় তালা দিয়ে বিদ্যালয়ে চলে যান। এরপর দুপুরে খাবারের জন্য বাসায় এসে দেখেন বাসার ভিতরে আলমারি ভাঙ্গা এবং অন্যান্য আসবাবপত্র এলোমেলো হয়ে আছে। তিনি জানান,চোরেরা বাসার দক্ষিন পাশে বেলকুনির গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এরপর বাসার রুমের ভিতরে ঢুকে আলমারি ভেঙ্গে ৫ভরি স্বর্ণের এবং ৮ভরি চাঁদির বিভিন্ন গহনা ও নগদ সাড়ে ১২হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সুলতান প্রামানিক আরো জানান,তার স্ত্রী সন্তানদের নিয়ে বগুড়ায় থাকেন এবং তিনি গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বাসায় কেউ না থাকার সুযোগে চোরেরা এঘটনা ঘটিয়েছে। এঘটনায় তিনি বুধবার রাতেই রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন,শিক্ষকের বাসায় স্বর্ণালংকার ও চাঁদির গহনা এবং নগদ টাকা চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জরিতদের সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির

না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু