রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ): “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নানা কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এস এম রেজাউল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।










