বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ৬

news-image

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী নন্দনপুরে ঢাকাগামী টিন বোঝাইকৃত একটি ট্রাক উল্টে ৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫ জন। রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নামতি পুলিশ ফাঁড়ির এস.আই সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, টিন বোঝাইকৃত একটি ট্রাক উল্ট্রে খাদে পড়ে ঘটনাস্থলে ৬ জন নিহত হয়। টিন বোঝাই ট্রাকটির উপর কিছু লোক বসা ছিল। ট্রাকটি উল্ট্রে খাদে পড়ে গেলে তারা টিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
 নিহতরা হলেন- শহীদ মিয়া (৩২), ফজলু (৪০), জাহিদ মিয়া (৪২), আনোয়ার মিয়া (৩৮), শফিকুল (২৮) ও গেরু মিয়া (৩২)। তাদের সবার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাট গ্রামে। কুমিল্লা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, খবর পেয়ে উদ্ধার কাজে পুলিশের সাথে তারাও ৩টি ইউনিট নিয়ে যোগ দিয়ে ৬ জনের মৃতদেহ এবং আরো ৫ জনকে আহতাবস্থায় উদ্বার করে। ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নিতদের লাশ ময়নামতি হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা