সাভার-আশুলিয়ায় ৫০ পোশাক কারখানায় ছুটি

news-image

নিজস্ব প্রতিবেদক : শ্রমিকদের কর্মবিরতির কারণে সাভার ও আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় শনিবার (২১ নভেম্বর) ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও ১১টি কারখানা। দুটি কারখানায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
শ্রমিকদের বিভিন্ন দাবির পাশাপাশি কারখানার কর্মঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অভিযোগ, সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজ শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করেন।
শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে শুরু হয়। তবে নরসিংহপুর এলাকাসহ কয়েকটি স্থানে শ্রমিকেরা কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
এদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের অবস্থানের খবর পাওয়া যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, কিছু শ্রমিক সচল কারখানার সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
অন্যদিকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। নতুন করে কোনো শ্রমিক আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
শ্রমিক নেতাদের ভাষ্য, ডিসেম্বর থেকে বেতন বৃদ্ধির প্রত্যাশায় অনেক শ্রমিক কাজে ফিরছেন। তবে মজুরি বাড়ানোর বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে এখনো সুনির্দিষ্ট প্রস্তাব পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার খবর গুজব: পুলিশ

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সেনাবাহিনী ঐক্যবদ্ধ: রিজভী

মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা রাষ্ট্রের দায়িত্ব: প্রধানমন্ত্রী

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা-আগুন

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত