বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে নিহত বাংলাদেশিদের মৃতদেহ পাওয়া ‘অনিশ্চিত’

news-image

অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাবার ঘটনায় অন্তত ২৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে আশংকা করা হচ্ছে, তবে তাদের মৃতদেহগুলো আদৌ পাওয়া যাবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা। দূতাবাসের একজন কর্মকর্তা মোজাম্মেল হক তিউনিসিয়া থেকে বিবিসি বাংলাকে জানিয়েছেন, সাগর থেকে উদ্ধার করা দেড়শোরও বেশি মৃতদেহ এখন লিবিয়ার কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে – যা কাউকে দেখতে দেয়া হচ্ছে না। "ফলে এর মধ্যে কতজন বাংলাদেশির মৃতদেহ আছে তা কখনোই জানা যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে"- বলেন মি. হক।

গত বৃহস্পতিবার লিবিয়া থেকে ঘন্টাখানেক পরই ভূমধ্যসাগরে ডুবে যাওয়া ওই নৌকায় অন্তত ৭৮ জন বাংলাদেশি ছিলেন। এ ঘটনায় দুশোরও বেশি লোক সাগরে ডুবে মারা গেছেন, যার মধ্যে অন্তত ২৪ জন বাংলাদেশি বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। মোজাম্মেল হক জানিয়েছেন, এদের মধ্যে চারটি পরিবারের ২২ জন ছিলেন যার মধ্যে ৬ জনের মৃত্যু নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাকি ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মি. হক আশঙ্কা করছেন যে তাদের সবাই নিহত হয়েছেন। এই ঘটনায় বেঁচে যাওয়ায় বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে তারা এসব তথ্যের ব্যাপারে মোটামুটি নিশ্চিত হয়েছেন বলে তিনি জানান। মি. হক জানান, বেঁচে যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৪২ জনকে এখন লিবিয়ার কর্তৃপক্ষের হেফাজতে বা 'ডিটেনশনে' রাখা হয়েছে। এদের সাথে কথা হলে অন্তত ২০ জন বলেছেন, তারা বাংলাদেশে ফেরত যেতে চান।

ওই চারটি পরিবারের সবাই দীর্ঘদিন ধরে লিবিয়াতে বসবাস করছিলো। তাদের ছেলেমেয়েরা লিবিয়াতে জন্ম নিয়েছে ও সেখানেই বেড়ে উঠেছে। লিবিয়াতে নিরাপত্তার অভাবের কারণেই তারা নৌকায় করে ইটালিতে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন বলে বলছেন।

সূত্র: বিবিসি 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা