আজ সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক
রোববার (৩০ আগস্ট) বৈঠকে বসছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন “ বিষয়টি নিশ্চিত করেছেন।











