বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশি বাধায় বিএনপির সমাবেশ ভণ্ডুল

news-image

চট্টগ্রামে বিএনপির সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে পুলিশ। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে মহানগর বিএনপি মানববন্ধন সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধায় বিএনপির মানববন্ধন সমাবেশ ভণ্ডুল হয়ে যায়। গতকাল সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। জানা যায়, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করতে বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমবেত হন। গতকাল সকাল ১০টায় সমাবেশস্থলে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টায় মানববন্ধনে বক্তব্য দিতে শুরু করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। তিনি এ সময় গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। তিনি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করেন। পাশাপাশি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। বক্তব্য শুরুর একপর্যায়ে উপস্থিত কয়েকজন পুলিশ সমাবেশস্থলে আসে। এ সময় পুলিশ সদস্যরা মানববন্ধনের ব্যানার কেড়ে নিতে চায়। পাশাপাশি বিএনপির সমাবেশের অনুমতি আছে কিনা জানতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি হয় বিএনপি নেতাকর্মীদের। একপর্যায়ে বিএনপি নেতকর্মীরা মিছিল ও স্লোগান নিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন। তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এদিকে পুলিশ বলছে তারা সমাবেশ ভণ্ডুল করেনি। বরং সমাবেশের অনুমতি না থাকায় বিএনপি নেতারা পুলিশ দেখে চলে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি জসিমউদ্দিন বলেন, ‘পুলিশ তাদের কোন বাধা দেয়নি। পুলিশ তাদের সমাবেশের অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।’ বিএনপি কোন ঘোষণা বা পূর্বানুমতি ছাড়াই সমাবেশ করতে চেয়েছিল বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা