বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পৌঁছেছে কাজী জাফরের মরদেহ

news-image

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদের মরদেহ কুমিল্লায় পৌঁছেছে। শনিবার বেলা ১১টা ৫ মিনিটে তার মরদেহ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগা মাঠে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন তার একান্ত সহকারী গোলাম মোস্তফা। এর আগে সকাল ৮টায় জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে কাজী জাফরের স্ত্রী ও ২ মেয়েসহ আত্মীয়-স্বজনরা মরদেহ নিয়ে তার গুলশানের বাসা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদ মাঠে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১টার মধ্যে জানাজা শেষে পর তার মরদেহ নেয়া হবে সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজীতে। সেখানে ২য় জানাজা শেষে কাজী জাফরের নির্বাচনী এলাকা চৌদ্দগ্রামে মরদেহ নেয়া হবে। বাদ জোহর চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে ৩য় জানাজা এবং সর্বশেষ গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সরকারি কলেজ মাঠে ৪র্থ জানাজা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের পাশে কাজী জাফরকে সমাহিত করার সরকারি অনুমতি না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্মতিক্রমে শনিবার বাদ আছর চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে বাবা মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় কাজী জাফর গুলশানের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার ইউনাইটেড হসপিটালে  ভর্তির পর সকাল সাড়ে ৭টায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা